পাটগ্রাম সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

পাটগ্রাম সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
লালমনিরহাট সীমান্ত। ফাইল ছবি
Advertisement
Advertisement

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতের ১০০ গজ অভ্যন্তরে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে একসঙ্গে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে অবস্থান নেয় বিজিবির একটি দল। তাদের প্রবল প্রতিরোধ ও সতর্ক অবস্থানের মুখে বিএসএফ তাদের পুশইনের পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুশইনের অপেক্ষায় থাকা ওই ১২ জনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে বিজিবির কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, বিএসএফের এই অননুমোদিত পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং দ্রুত বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad