২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৪২টি মামলা হয়েছে।

রোববার ডিএমপির থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৫২ জন, ওয়ারীতে ৫৭ জন, মতিঝিলে ৬২ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মিরপুরে ১২৩ জন, গুলশানে ৪০ জন ও উত্তরা বিভাগে ২৫ জন রয়েছেন।

অভিযানে ১৫টি মোবাইল ফোন, একটি রিয়ার সাইড পিলার কভার, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সেলাই রেঞ্জ ও নগদ ৩ হাজার ৩০৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad