গুগল ম্যাপে বাড়ির ঠিকানা খুঁজে পেয়ে বরিশাল থেকে নিখোঁজ এক কিশোরকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। কক্সবাজারের ঈদগাঁও থেকে তাকে উদ্ধার করে বুধবার রাতে আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ ওই কিশোরের নাম সৌরভ দাশ (১৪)। সে বরিশাল নগরীর কাউনিয়া থানার ভাটিখানা এলাকার সজল দাশের ছেলে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, মঙ্গলবার রাত ২টার দিকে ঈদগাঁও বাসস্টেশন এলাকায় এক কিশোরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় দায়িত্বরত পুলিশের সদস্যদের। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের নাম সৌরভ দাশ বলে জানালেও বাড়ির পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারেনি। ওসি বলেন, ‘শিশুটি তার…
Author: টাইমস রিপোর্ট
ইরানের নিয়ন্ত্রণে থাকা অবরুদ্ধ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে এবার বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাল ফ্রান্স। বুধবার ফ্রান্সের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, লোহিত সাগর ও এডেন উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে ফরাসি বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’-এর নেতৃত্বাধীন নৌবহর। রয়টার্সের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে একটি আন্তর্জাতিক মিশনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এরইমধ্যে বিমানবাহী নৌবহরটি সুয়েজ খাল অতিক্রম করেছে এবং বর্তমানে লোহিত সাগরের দক্ষিণ অংশের দিকে অগ্রসর হচ্ছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করার পরপরই এই নৌবহর পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়। এটি সমুদ্রে…
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টি চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল গোয়েন্দা বিভাগ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য । গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাইফুল ইসলাম (৬০), মো. অপু আহমেদ সরকার (৩৮), মো. সুজন খান (৩৫), মুহাম্মদ রাশেদ ব্যাপারী (৫৮), মিঠু মিয়া ওরফে মিন্টু ব্যাপারী ওরফে মিটু (৫২), মো. মকবুল খন্দকার (৫৫) ও মো. টুটুল বিশ্বাস ওরফে সুমন (৫৫)। এ সময় তাদের হেফাজত থেকে হামদর্দ ল্যাবরেটরিজের লোগো সম্বলিত একটি প্যাকেটে পলিথিনে মোড়ানো চেতনানাশক দ্রব্য, একটি কৌটায় চেতনানাশক হালুয়া, চেতনানাশক ইনজেকশন, অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক সাতটি লিফলেট ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা…
কারামুক্তির এক সপ্তাহের মাথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত মাসের বেশি সময় কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে বের হয়ে বাড়ি ফেরেন মোয়াজ। আগে তার কোনো গুরুতর শারীরিক সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢামেক হাসপাতাল সূত্র জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মোয়াজ শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি সম্পন্ন করেছিলেন। জুলাইয়ের…

