সেনাবাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন এবং তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল এবিএম ফয়সাল বাতেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এর আগে তিনি ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এ কর্মরত ছিলেন। পদোন্নতির পর তাকে রংপুরে অবস্থিত ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ আনোয়ার মাহমুদকেও মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
তিনি এর আগে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর তাকে ঘাটাইলের ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


