ইলিয়াস আলী গুমের মামলা: বিমান বাহিনীর এক উইং কমান্ডার আটক

ইলিয়াস আলী গুমের মামলা: বিমান বাহিনীর এক উইং কমান্ডার আটক
Advertisement
Advertisement

বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে আটক করে কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।

‘টাইমস অব বাংলাদেশ’কে এ তথ্য নিশ্চিত করেছে সশস্ত্র বাহিনীর সূত্র। তবে আন্ত:বাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে বিষয়টি জানাবেন বলেন।

ইলিয়াস আলী গুমের সময় মো. সাইফুর রহমান ছিলেন স্কোয়াড্রন লিডার। সে সময় তিনি র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ে কর্মরত ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২১ জুন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনায় বিমান বাহিনীর এই কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad