হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
ছবি: মাহমুদ জামান অভি/টাইমস
Advertisement
Advertisement

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৭৯৯ জন উপসর্গ এবং ১০৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

১৫ মার্চ থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট হাম উপসর্গ রোগীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৬০ জন। সব মিলিয়ে মোট আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ২০৪ জন।

১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ৭৩৩ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন মারা গেছেন। মোট মৃত্যু বেড়ে ৮২৮ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যুর ঘটনা ঘটেনি। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনই চট্টগ্রাম বিভাগের। এর মধ্যে দুজন বান্দরবানের।

দেশে সবচেয়ে বেশি হাম রোগী ঢাকা বিভাগে। ১৫ মার্চ থেকে বিভাগটিতে ৫৬ হাজার ৩৯ জন উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২২ হাজার ৯২৩ জন, বরিশাল বিভাগে ১৩ হাজার ৩৮৮ জন, রাজশাহী বিভাগে ৮ হাজার ৮৯৩ জন, খুলনা বিভাগে ৮ হাজার ৪৬৮ জন, সিলেট বিভাগে ৭ হাজার ৪৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬ হাজার ১ জন এবং রংপুর বিভাগে ২ হাজার ৩১৩ জন হাম উপসর্গ রোগী শনাক্ত হয়েছেন।

১৫ মার্চ থেকে ১ লাখ ৮ হাজার ৪৪১ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪ হাজার ২৩৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭৬৮ জন ছাড়পত্র পেয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad