নড়াইলে ঘুড়ি ওড়াতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নড়াইলে ঘুড়ি ওড়াতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নিহত মো. হুসাইন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নড়াইলের কালিয়া উপজেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত মো. হুসাইন কালিয়া উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার মো. সাবু শেখের ছেলে। সে শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকালে হুসাইন দুই বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি বিলে ঘুড়ি ওড়াতে যায়। একপর্যায়ে ঘুড়ির সুতা কেটে গেলে সেটির পেছনে একাই দৌড়াতে শুরু করে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে ফিরে না আসায় তার দুই বন্ধু খোঁজাখুঁজি শুরু করে।

আরও পড়ুন

একপর্যায়ে বিলের একটি স্থানে মাটিতে আংশিক চাপা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল বলে তারা দাবি করেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad