নভেম্বরে নতুন পোশাক পাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসার

নভেম্বরে নতুন পোশাক পাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসার
পুলিশসহ তিন বাহিনীর নতুন ইউনিফর্ম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নতুন ইউনিফর্ম পাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা। আগামী ১৫ নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটনসহ (ডিএমপি) সব মেট্রোপলিটনের পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পাবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

নতুন সিদ্ধান্তে পুলিশের পোশাক নির্ধারণ হয়েছে লোহার (আয়রন) রঙের, র‍্যাবের পোশাক জলপাই (অলিভ) রঙের এবং আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।

বুধবার সকালে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিসটিক্স) খোন্দকার নজমুল হাসান বলেন, ‘১৫ নভেম্বর থেকে ডিএমপিসহ সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম পরিধান শুরু করা হবে। পর্যায়ক্রমে সবগুলো ইউনিট নতুন ইউনিফর্ম পাবে।’

ঢাকা মেট্রোপলিটনসহ (ডিএমপি) সব মেট্রোপলিটন পুলিশ সদস্য নতুন ইউনিফর্ম পেলেও জেলা পুলিশের নতুন ইউনিফর্ম পেতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।

জুলাই অভ্যুত্থানের পর চলতি বছরের শুরুতে সাধারণ পুলিশ সদস্যদের দাবি অনুযায়ী বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। নভেম্বরে সেই নতুন ইউনিফর্ম পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা।

নির্বাচনের আগে সব বাহিনী যেন নতুন ইউনিফর্ম পরতে পারে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খোন্দকার নজমুল হাসান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad