রাজধানীর আদাবরে বিকাশ ব্যবসায়ীর দোকানে ছিনতাইয়ের ঘটনায় ‘কব্জিকাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার অন্যরা হলেন রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তসির (৩০) এবং মো. তরিকুল ইসলাম (২৫)। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে র্যাব-২-এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। র্যাব-২-এর সিপিএসসির অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) মুহতামিম হাসান জানান, ‘কব্জিকাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রুপটির অন্য সদস্যদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে মঙ্গলবার আদাবর এলাকায় একটি বিকাশের দোকানে ঢুকে…
Author: টাইমস রিপোর্ট
খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় সুপন চাকমা (৩৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিলের রেজুর দোকান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুপন চাকমার বাড়ি খাগড়াছড়ির পানছড়িতে বলে জানা গেছে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ এনজিওর মানিকছড়ি শাখায় ফিল্ড কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনের সময় গচ্ছাবিলের রেজুর দোকান সংলগ্ন গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় সুপন চাকমার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় তিনি ছিটকে সড়কের পাশের গভীর খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন,…
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। রায়পুরা উপজেলায় জবা মেম্বার ও মিস্টার গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। মঙ্গলবার ভোরে স্পিডবোটযোগে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় প্রবেশ করেন জবা ও তার সমর্থকেরা। এ সময় তারা অতর্কিত হামলা চালালে মিস্টার গ্রুপের লোকজন প্রতিরোধে এগিয়ে যায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের ছেলে অনিক (২০) মাথায় গুলিবিদ্ধ হন। এছাড়া আরও চারজন আহত হন। স্থানীয়রা আহত অনিককে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ…
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দীর্ঘ ১২ বছর পর পরানপুর-বলশিদ-বাদিয়া গ্রামীণ পাকা সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। তবে কাজের শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, সড়কের প্রস্থ কমিয়ে আনা এবং অনিয়মের অভিযোগ উঠেছে। একই সঙ্গে অনিয়মের প্রতিবাদ করায় উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, শাহরাস্তি রেলস্টেশন-সংলগ্ন সড়কটি এলাকার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। ২০১৪ সালের পর সড়কটির আর কোনো সংস্কার হয়নি। ফলে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়ে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি রেলস্টেশন সড়কসংলগ্ন পূর্ব থেকে পশ্চিমমুখী এক কিলোমিটার অংশের সংস্কারকাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেনের অভিযোগ, সড়কটির প্রস্থ আগে ১০ ফুট…
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সাত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিশ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মতলব উত্তর থানা পুলিশ এই অভিযান চালায়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন-নির্মল চন্দ্র দাস, মোহাম্মদ রিয়াদ হোসেন গাজী, সোহরাব রারী, মো. সবির হোসেন, সাদ্দাম, প্রান্ত ও মোহাম্মদ মাসুদ। এছাড়াও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত বিশ সদস্যকে আটক করা হয়। পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে পরিচালিত অভিযানে ২৭০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, ‘আটক কিশোর গ্যাং সদস্যদের কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় দেওয়া হবে। অপরাধ নির্মূলে…
বরগুনার আমতলীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় জাকিয়া সুলতানা (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে বরগুনা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। গভীর নলকূপ, ফ্যামিলি কার্ড, ভিজিএফ, ভিজিডি কার্ড, বিধবা, বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন এই নারী। পুলিশ জানায়, অভিযোগ রয়েছে, জাকিয়া সুলতানা দীর্ঘদিন ধরে নিজেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পরিচয় দিয়ে আমতলীর বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা পাইয়ে দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে গত এক বছর ধরে ১০ লাখ…
নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্র আরাফাত হোসেন ফাহিম হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত প্রধান আসামি হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মামলার চার নম্বর আসামি মো. মমিন উল্লাহ (৫০) ও পাঁচ নম্বর আসামি মো. জাহাঙ্গীর (২৪)। পুলিশ জানায়, এ ঘটনায় করা মামলার প্রধান আসামি হারুন অর রশিদকে (৪২) এর আগে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য, গোপন সংবাদ এবং প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু…
হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামে কবরস্থানের রাস্তার নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। নিহতরা হলেন, আদিত্যপুর গ্রামের সেলু মিয়া (৫৩) ও হেলাল মিয়া (৩৭)। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই গ্রামের মধ্যবর্তী কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের লোকজনের। সোমবার দুপুর ১টার দিকে আদিত্যপুর গ্রামের মিলন ও নাসির এবং আব্দাফৌজদা গ্রামের আব্দুল হাই ও শালু মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র…
ব্রাহ্মণবাড়িয়ার সালিশি বৈঠকে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে একজন নিহত হয়েছেন। তিনি ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সহসভাপতি পদপ্রার্থী ছিলেন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের ভাতিজির সঙ্গে প্রায় পাঁচ বছর আগে একই এলাকার মো. আতাউল্লাহর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগে থাকত। সোমবার বিকালে এ বিষয় নিয়ে এলাকায় এক সালিশি বৈঠক বসে। বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে আতাউল্লার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মেয়ের বাড়ির পক্ষের লোকজনের ওপর…
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং বা পরীক্ষামূলক কার্যক্রম চলাকালে একটি কারিগরি বিচ্যুতি শনাক্ত হয়েছে। তবে তা নিয়ে আতঙ্ক বা বিভ্রান্তির কোনো কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। প্রতিষ্ঠানটির দাবি, বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে এ ধরনের ক্ষুদ্র ত্রুটি শনাক্ত ও সংশোধন করা কমিশনিং প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। এবং এসব পরীক্ষায় সামান্য বিচ্যুতি শনাক্ত হওয়া নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতারই প্রমাণ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম শুরুর আগেই গুরুতর কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে বলে প্রচারিত হলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তবে এসব তথ্যকে বিভ্রান্তিকর ও অবাস্তব…

