রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

রায়পুরা উপজেলায় জবা মেম্বার ও মিস্টার গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। মঙ্গলবার ভোরে স্পিডবোটযোগে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় প্রবেশ করেন জবা ও তার সমর্থকেরা। এ সময় তারা অতর্কিত হামলা চালালে মিস্টার গ্রুপের লোকজন প্রতিরোধে এগিয়ে যায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের ছেলে অনিক (২০) মাথায় গুলিবিদ্ধ হন। এছাড়া আরও চারজন আহত হন।

স্থানীয়রা আহত অনিককে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘প্রথমে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছিলাম। পরে হাসপাতালে অনিক নামের এক যুবক মারা গেছে বলে তথ্য পেয়েছি! ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৮ ডিসেম্বর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জবা মেম্বার ও মিস্টার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে মিস্টার গ্রুপের সমর্থক মামুন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় হত্যা মামলার আসামি হওয়ার পর জবা মেম্বার, তার সহযোগী আলাল মুন্সিসহ গ্রুপটির সদস্যরা এলাকা ছেড়ে যান। এরপর থেকে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে কয়েক দফায় এলাকায় ফিরে আসার চেষ্টা করে জবা গ্রুপ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad