বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ১

বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ১
অভিযুক্ত জাকিয়া সুলতানা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বরগুনার আমতলীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় জাকিয়া সুলতানা (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে বরগুনা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। গভীর নলকূপ, ফ্যামিলি কার্ড, ভিজিএফ, ভিজিডি কার্ড, বিধবা, বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন এই নারী।

পুলিশ জানায়, অভিযোগ রয়েছে, জাকিয়া সুলতানা দীর্ঘদিন ধরে নিজেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পরিচয় দিয়ে আমতলীর বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা পাইয়ে দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে গত এক বছর ধরে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এ ঘটনায় আমতলীর শাখারিয়া এলাকার জসিম মিয়াসহ ১০ ভুক্তভোগী আমতলী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, সমাজসেবা কর্মকর্তা পরিচয় মানুষের কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগকারীরা মামলা করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad