নাসা গ্রুপ: বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

নাসা গ্রুপ: বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
সড়কে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বকেয়া বেতন, ছুটির টাকা, এরিয়া বিলের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনে সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

নাসা মেইনল্যান্ডের আওতাধীন নাসা নীট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড ও নাসা ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেডের হেলপার থেকে ফ্যাক্টরি ম্যানেজার পর্যন্ত কর্মীরা সবাই এই বিক্ষোভে অংশ নেন।

লিখিত দাবিতে বলা হয়, ২০২৬ সালের মে মাসের বকেয়া বেতন, ২০২৫ সালের ছুটির টাকা, একই বছরের ডিসেম্বরের এরিয়ার বিলের টাকা ও নোটিশ পে–রিলিজ ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।

এ ছাড়া, বাংলাদেশ সরকারের শ্রম আইন অনুযায়ী পরবর্তী চার মাসে শ্রমিকদের প্রাপ্য ১২০ দিনের বেতন–ভাতা ও শ্রম আইন অনুসারে সবার শতভাগ সার্ভিস বেনিফিট আগামী ২০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।

শ্রমিক–কর্মচারীদের প্রাপ্য মেটানোর ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি (পুলিশ মামলা, হাজিরা, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক ও মানসিক অত্যাচার) থেকে প্রতিষ্ঠানটিকে বিরত থাকারও দাবি জানান বিক্ষোভরত শ্রমিকরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad