খাগড়াছড়িতে খাদে পড়ে মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়িতে খাদে পড়ে মোটরসাইকেল চালক নিহত
নিহত সুপন চাকমা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় সুপন চাকমা (৩৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিলের রেজুর দোকান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুপন চাকমার বাড়ি খাগড়াছড়ির পানছড়িতে বলে জানা গেছে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ এনজিওর মানিকছড়ি শাখায় ফিল্ড কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনের সময় গচ্ছাবিলের রেজুর দোকান সংলগ্ন গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় সুপন চাকমার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় তিনি ছিটকে সড়কের পাশের গভীর খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এরপর নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad