সিরাজদিখানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নারী নিহত

সিরাজদিখানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নারী নিহত
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এয়ারপোর্টগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন যাত্রী।

মঙ্গলবার দুপুরে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, টঙ্গীবাড়ী এলাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রী বোঝাই মাইক্রোবাস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চালকের অসাবধানতা ও নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়িটি সড়কের পাশে খালে পড়ে যায়।

দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মমতাজ বেগম (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামে।
এ ঘটনায় আরও ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad