ঢাকা থেকে সৌদি আরবগামী বিভিন্ন রুটে ৮২ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ঢাকায় প্রায় সাড়ে ১৩ হাজার ৭১ জন যাত্রী আটকা পড়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০মিনিট পর্যন্ত ১০টি এয়ারলাইন্সের সরাসরি ৩২টি ফ্লাইট, ৫০টি (ট্রান্সজিট) ফ্লাইটসহ সর্বমোট ৮২টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের। তাদের ১৬টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে ইন্ডিগো এয়ারলাইন্সের সবগুলোই ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
ট্রানজিট ফ্লাইটের মধ্যে সালাম এয়ারের চারটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি ও ফ্লাইট দুবাইয়ের ৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে। সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে বিমান এই সিদ্ধান্ত নিয়েছে।


