জবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর

জবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর
Advertisement
Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরুর দিন ঘোষণা করা হয়েছে।

১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম বিশেষ সভায় ভর্তি–সংক্রান্ত এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ইউনিটগুলো হলো বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ইউনিট-এ-এর পরীক্ষা হবে ১ জানুয়ারি ২০২৭, ইউনিট-ই-এর ৮ জানুয়ারি, ইউনিট-বি-এর ১৫ জানুয়ারি, ইউনিট-সি-এর ২২ জানুয়ারি এবং ইউনিট-ডি-এর পরীক্ষা হবে ২৩ জানুয়ারি। সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবার সব ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার পদ্ধতি হবে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ)।

আরও পড়ুন

ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এ-ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩-এর কম হলে আবেদন করা যাবে না। বি-ইউনিট ও ডি-ইউনিটের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬ এবং কোনো পরীক্ষায় জিপিএ ২ দশমিক ৭৫-এর কম হওয়া যাবে না।

সি-ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ কমপক্ষে ৬ দশমিক ৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩-এর কম হলে আবেদন করা যাবে না। আর ই-ইউনিটে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫ দশমিক ৫০ এবং কোনো পরীক্ষায় জিপিএ ২ দশমিক ৫০-এর কম থাকা যাবে না।

ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের একাডেমিক কার্যক্রম আগামী ৪ এপ্রিল ২০২৭ থেকে শুরু করার সিদ্ধান্তও নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বহিঃসদস্য ও সংশ্লিষ্ট শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad