রোমে আটকে পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে

রোমে আটকে পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে কয়েকদিন আটকে থাকার পর অবশেষে ঢাকা এসে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি। রোববার বেলা সাড়ে ১২টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিজি-৩০৬ ফ্লাইটটি মেরামতের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।

গত শুক্রবার ফ্লাইটটি নির্ধারিত রিফুয়েলিংয়ের জন্য রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর কারিগরি ত্রুটির কারণে সেখানে আটকে যায়। এতে বিপাকে পড়েন আড়াই শতাধিক যাত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad