১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ | ফাইল ছবি
Advertisement
Advertisement

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে মনোনয়ন পেলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। রোববার দুপুরে বিরোধী দলীয় নেতার বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়।

বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে বলে শনিবার সন্ধ্যায় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad