কুমিল্লায় জবি শিক্ষার্থীদের বাস সংস্কার

কুমিল্লায় জবি শিক্ষার্থীদের বাস সংস্কার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে তাদের ব্যবহৃত বাসটি ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

বাসটির প্রায় ৭০টি আসনের পুরোনো প্লাস্টিকের সিট বদলে ফোমের সিট লাগানো হয়েছে। বাসের বিভিন্ন সমস্যাও সমাধান করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য বাসে চালু করা হয়েছে ফ্রি ওয়াই-ফাই জোন। যাত্রাপথে দেওয়া হচ্ছে সকালের নাশতা ও বিশুদ্ধ পানি।

প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘কুমিল্লা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীদের সমস্যার কথা জেনেছি। বাসটির সংস্কার প্রয়োজন ছিল। বিশেষ করে সিটের সমস্যা ছিল। তাই নতুন সিট লাগানোর পাশাপাশি ওয়াই-ফাই জোন চালু করেছি।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করতে পারলে দেশ সমৃদ্ধ হবে। আমরাও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad