আদাবরে ছিনতাই: ‘কব্জিকাটা’ গ্রুপের পাঁচ সদস্য গ্রেপ্তার

আদাবরে ছিনতাই: ‘কব্জিকাটা’ গ্রুপের পাঁচ সদস্য গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর আদাবরে বিকাশ ব্যবসায়ীর দোকানে ছিনতাইয়ের ঘটনায় ‘কব্জিকাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার অন্যরা হলেন রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তসির (৩০) এবং মো. তরিকুল ইসলাম (২৫)।

মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-২-এর সিপিএসসির অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) মুহতামিম হাসান জানান, ‘কব্জিকাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রুপটির অন্য সদস্যদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে মঙ্গলবার আদাবর এলাকায় একটি বিকাশের দোকানে ঢুকে ‘কব্জিকাটা’ আনোয়ার গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দোকানির কাছে থাকা তিন লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ব্যবসায়ী শফিকুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad