নোয়াখালীতে স্কুলছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ২

নোয়াখালীতে স্কুলছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্র আরাফাত হোসেন ফাহিম হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত প্রধান আসামি হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মামলার চার নম্বর আসামি মো. মমিন উল্লাহ (৫০) ও পাঁচ নম্বর আসামি মো. জাহাঙ্গীর (২৪)।

পুলিশ জানায়, এ ঘটনায় করা মামলার প্রধান আসামি হারুন অর রশিদকে (৪২) এর আগে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য, গোপন সংবাদ এবং প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ১০ জুন রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় স্কুলছাত্র মো. আরাফাত হোসেন ফাহিমকে (১৭) ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad