যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার যাত্রাবাড়ীর শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় বিনোদ বিশ্বাস (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। ধানমন্ডি ব্রিটিশ কাউন্সিলের শিক্ষার্থী ছিল সে।

সোমবার রাত ৮টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই বিধান বিশ্বাস জানান, তাদের বাড়ি চাঁদপুর মতলব উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। সে শান্তিনগর এলাকায় থাকে। চিটাগং রোডে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন বিনোদ। রাতে সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে শনির আখড়া এলাকায় কোনো একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad