কিশোরগঞ্জে আট মাস বয়সী সন্তানকে চিকিৎসা করাতে গিয়ে ডাক্তার না পেয়ে ভিডিও ধারণ করায় এক ব্যক্তিকে আটক করে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। শনিবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা মো. উবায়দুল্লাহ তার সন্তানের চিকিৎসার জন্য হাসপাতালে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসককে না পেয়ে তিনি মুঠোফোনে একটি ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিওকে কেন্দ্র করে চিকিৎসকের কক্ষে তাকে আটকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বরত চিকিৎসক ইসরাত জাহান মৌ ও হাসপাতালের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জনের…
Author: টাইমস রিপোর্ট
ফরিদপুরে রবিউল আউয়াল আলফাদ নামে একজনকে কুপিয়ে আহত করে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার মধুখালী উপজেলায় রাত ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজারগামী আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিনি সেখানে প্রাথমিক চিকিৎসা নেন। আহত রবিউল একমি ওষুধ কোম্পানির (ভেটেরিনারি ডিভিশন) একজন বিক্রয় প্রতিনিধি। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সারাদিন উপজেলার বিভিন্ন বাজার থেকে বকেয়া অর্থ সংগ্রহ শেষে রবিউল নওপাড়া বাজার থেকে বাগাট বাজারের উদ্দেশে রওনা দেন। পথে নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার…
বর্ষাকে বরণ করে নিতে সোমবার রাজধানীতে ‘বর্ষা উৎসব-১৪৩৩’ আয়োজন করছে বাংলাদেশ উদিচি শিল্পগোষ্টী। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে কারওয়ান বাজারের পান্থকুঞ্জে এ উৎসবের উদ্বোধন হবে। এবারের উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আষাঢ়ের গর্জনে নবযাত্রার ডাক, বৈষম্য বিনাশে মানুষ জেগে থাক’। ২০০৯ সাল থেকে নিয়মিতভাবে বর্ষা উৎসবের আয়োজন করে আসছে উদীচী। সংগঠনটির মতে, বাংলাদেশের ঋতুবৈচিত্র্যের মধ্যে বর্ষা নতুন প্রাণের সঞ্চার, পুনর্জাগরণ ও জীবনের নবায়নের প্রতীক। উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি নূর মোহাম্মদ তালুকদার। দিনব্যাপী আয়োজনে আলোচনা, আবৃত্তি, সংগীত পরিবেশনা এবং সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। দেশের বিভিন্ন জেলা ও শাখা থেকে উদীচীর শিল্পীরা এতে…
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি এলাকার মেয়র জোয়েল ব্রাভোকে গুলি করে হত্যা করা হয়েছে। এলাকাটিতে মাদক চক্রগুলো মাদক পাচারপথ নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ওয়াহাকা রাজ্যের প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৭ হাজার জনসংখ্যার শহর সান মিগেল আমাতিতলানের মেয়র জোয়েল ব্রাভো সশস্ত্র হামলায় নিহত হন। তবে ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এএফপি’র বরাতে জানা যায়, রাজ্যের গভর্নর সালোমোন হারা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘ওয়াহাকায় আমরা আইন নিজের হাতে তুলে নিতে এবং সহিংসতাকে প্রশ্রয় দিবো না।’ প্রসিকিউটররা জানিয়েছে, এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে একটি ট্যাকটিক্যাল ইউনিট…
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ৪ জুলাই থেকে শুরু করে পাঁচ দিনব্যাপী আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই তার জন্মশহর মাশহাদে তাকে দাফন করা হবে। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রয়টার্সের খবরে জানা যায়, প্রকাশিত সূচি অনুযায়ী রাজধানী তেহরানে শেষ শ্রদ্ধা নিবেদনের পর ৭ জুলাই ধর্মীয় নগরী কোমে বিশেষ শোক অনুষ্ঠান করা হবে। এরপর মরদেহ মাশহাদে নেওয়া হবে, যেখানে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিনেই নিহত হন খামেনি। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ইরান সরকার জানিয়েছে, চলমান সংঘাত…
চুয়াডাঙ্গার দর্শনা-গেদে সীমান্তে নিরাপত্তা বেষ্টনীর কাছে জুলফিকার (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সন্ধ্যায় দর্শনা সীমান্তে বেড়া কাটার চেষ্টা করলে তাকে আটক করা হয় বলে জানা যায়। চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দর্শনা-গেদে সীমান্তের রেললাইনের পাশে ভারতীয় অংশে নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টার সময় বিএসএফ তাকে আটক করে। পরে তাকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, ভারতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়ম অনুযায়ী জুলফিকারকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
যশোরের আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল ইনজেকশন প্রয়োগে ইমরানের (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে বৃহস্পতিবার রাতে হাসপাতাল চত্বরে নিহতের স্বজন ও স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়। নিহত ইমরান যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া গাজীপাড়ার শওকত আলী বিশ্বাসের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ইমরানকে আদ-দ্বীন হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।…
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ভাসানী হলের জরাজীর্ণ ভবন দ্রুত সংস্কার করা হবে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় স্থাপনাটির রক্ষণাবেক্ষণ এবং পুনরুজ্জীবনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের ভাসানী হল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রতিমন্ত্রী বলেন, ‘ভাসানী হল টাঙ্গাইলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা ভাসানী। বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে তার অবদান অনস্বীকার্য। তাই তার স্মৃতিবিজড়িত এই স্থাপনাটির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার।’ তিনি বলেন, একসময় টাঙ্গাইলকে দেশের সাংস্কৃতিক নগরী বলা…
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, প্রস্তাবিত বাজেট দুর্নীতি ও লুটপাটকে উৎসাহিত করবে এবং সাধারণ মানুষের ওপর করের বাড়তি বোঝা চাপাবে। শুক্রবার সকালে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বাজেট প্রতিক্রিয়া তুলে ধরেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এবারের বাজেটের মাধ্যমে দুর্নীতিবাজদের জন্য লুটপাট ও দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে। এটি মূলত ঋণনির্ভর একটি বাজেট, যা ব্যাংক ঋণ ও বিদেশি ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীল।’ পরওয়ার আরো বলেন , ‘বাজেটের সবচেয়ে বড়…
মেঘনা নদী থেকে হাসান (০৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টায় মেঘনা নদীর আশুগঞ্জ প্রান্তের নির্মানাধীন কার্গো টার্মিনালের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিষ্কাশন খালে গোসলে নেমে শিশু হাসান পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয় ফায়ার সার্ভিস ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করলেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে শিশু হাসানের লাশ আশুগঞ্জ নদীবন্দরে নির্মানাধীন টার্মিনালের পাশে দেখা যায়। পরে ভৈরব নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। হাসান জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়ার মো. তানবীর মিয়ার ছেলে। বাবা মারা যাওয়ার পর তার মা মিতু বেগম ও নানা…

