সোমবার ঢাকায় উদীচীর ‘বর্ষা উৎসব-১৪৩৩’

সোমবার ঢাকায় উদীচীর ‘বর্ষা উৎসব-১৪৩৩’
ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

বর্ষাকে বরণ করে নিতে সোমবার রাজধানীতে ‘বর্ষা উৎসব-১৪৩৩’ আয়োজন করছে বাংলাদেশ উদিচি শিল্পগোষ্টী।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে কারওয়ান বাজারের পান্থকুঞ্জে এ উৎসবের উদ্বোধন হবে। এবারের উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আষাঢ়ের গর্জনে নবযাত্রার ডাক, বৈষম্য বিনাশে মানুষ জেগে থাক’।

২০০৯ সাল থেকে নিয়মিতভাবে বর্ষা উৎসবের আয়োজন করে আসছে উদীচী। সংগঠনটির মতে, বাংলাদেশের ঋতুবৈচিত্র্যের মধ্যে বর্ষা নতুন প্রাণের সঞ্চার, পুনর্জাগরণ ও জীবনের নবায়নের প্রতীক।

উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি নূর মোহাম্মদ তালুকদার।

দিনব্যাপী আয়োজনে আলোচনা, আবৃত্তি, সংগীত পরিবেশনা এবং সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। দেশের বিভিন্ন জেলা ও শাখা থেকে উদীচীর শিল্পীরা এতে অংশ নেবেন।

এছাড়া খ্যাতিমান সংগীতশিল্পী, আবৃত্তিকার, নৃত্যশিল্পী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও উৎসবে অংশ নেবেন। তাদের পরিবেশনায় উঠে আসবে বর্ষার সৌন্দর্য, প্রকৃতির রূপ এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad