নিখোঁজের ১ দিন পর মেঘনা নদীতে শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের ১ দিন পর মেঘনা নদীতে শিশুর লাশ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মেঘনা নদী থেকে হাসান (০৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টায় মেঘনা নদীর আশুগঞ্জ প্রান্তের নির্মানাধীন কার্গো টার্মিনালের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিষ্কাশন খালে গোসলে নেমে শিশু হাসান পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয় ফায়ার সার্ভিস ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করলেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে শিশু হাসানের লাশ আশুগঞ্জ নদীবন্দরে নির্মানাধীন টার্মিনালের পাশে দেখা যায়। পরে ভৈরব নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

হাসান জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়ার মো. তানবীর মিয়ার ছেলে। বাবা মারা যাওয়ার পর তার মা মিতু বেগম ও নানা মো. রবিন মিয়ার সাথে আশুগঞ্জ হাসপাতাল রোডে ভাড়া বাসায় থাকতো। তার নানা নানী ও মা ধান শ্রমিকের কাজ করে।

নিহতের মা মিতু বেগম ও নানা রবিন মিয়া জানান, বৃহস্পতিবার সকালে সে তার কয়েক বন্ধুর সাথে বাসার পাশের আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির পানি নিষ্কাশন চ্যানেলে গোসল করতে নামে। এ সময় সে স্রোতে তলিয়ে গিয়ে মেঘনায় ভেসে যায়।

পরিবারের লোকজন স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ডুবুরি নিয়ে সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নদীতে তার সন্ধান করে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আবুল হোসেন জানান, খবর পেয়ে তারা শিশুটিকে উদ্ধার করতে যায় তবে তাকে পাওয়া যায়নি। পরে ভৈরব পুলিশ তার লাশ উদ্ধার করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad