ফরিদপুরে কুপিয়ে আহত করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফরিদপুরে কুপিয়ে আহত করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
মধুখালি থানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফরিদপুরে রবিউল আউয়াল আলফাদ নামে একজনকে কুপিয়ে আহত করে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার মধুখালী উপজেলায় রাত ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজারগামী আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিনি সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

আহত রবিউল একমি ওষুধ কোম্পানির (ভেটেরিনারি ডিভিশন) একজন বিক্রয় প্রতিনিধি।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সারাদিন উপজেলার বিভিন্ন বাজার থেকে বকেয়া অর্থ সংগ্রহ শেষে রবিউল নওপাড়া বাজার থেকে বাগাট বাজারের উদ্দেশে রওনা দেন। পথে নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে।

অভিযোগ করা হয়, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং তার কাছে থাকা প্রায় তিন লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad