বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫টি এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস।
শুক্রবার তালিকাটি প্রকাশ করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তালিকার বিষয়টি নিশ্চিত করেছে।
অনুমোদিত এজেন্সিগুলো মালয়েশিয়াগামী কর্মী নিয়োগ করবে। তালিকায় রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, আনিসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড ও আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড।
এ ছাড়া রয়েছে খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শুপতো ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল ও আল-হায়াত ওভারসিজ।
অন্য ১১টি এজেন্সি হলো ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও দ্য অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।
মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের অন্যতম প্রধান গন্তব্য। দেশটির উৎপাদন, নির্মাণ, বাগান ও সেবা খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কাজ করেন।
২৫টি এজেন্সির অনুমোদনের ফলে এসব নিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম পরিচালনা করা যাবে। বিদেশে কর্মসংস্থান বাংলাদেশের রেমিট্যান্স আয়ের অন্যতম প্রধান উৎস।


