১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে চট্টগ্রামের যেসব এলাকায়

১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে চট্টগ্রামের যেসব এলাকায়
চট্টগ্রাম ওয়াসা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের কিছু এলাকায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে পানি সরবরাহ। চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে, আগামী রোববার (২১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন বন্ধ রাখা হবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় আরাকান রোড ও তার আশপাশের এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড ও আশপাশের এলাকা, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড ও তার আশপাশের এলাকা, শাহ আমানত সেতু সংযোগ সড়ক ও আশপাশের এলাকা, কেবি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, করলক আবাসিক, তুলাতলী ও রাজাখালী এলাকায় পানি সরবরাহে বিঘ্ন হবে।

প্রয়োজনীয় পরিমাণ পানি আগাম সংরক্ষণ করে রাখার জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে।

পানি সরবরাহ বন্ধের কারণ হিসেবে জানানো হয়েছে, চট্টগ্রাম নগরের হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের নির্মাণকাজের জন্য চট্টগ্রাম ওয়াসার ৪৫০ মিলিমিটার ব্যাসের এমএস পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তনের কাজ করা হবে।

‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের কাজের জন্য এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad