পঞ্চগড়ে ৪৭৭টি পরিবার পেল ফ্যামিলি কার্ড,সাথে আম গাছও

পঞ্চগড়ে ৪৭৭টি পরিবার পেল ফ্যামিলি কার্ড,সাথে আম গাছও
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৪৭৭টি পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ করেন সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির। ছবি: টাইমস
Advertisement
Advertisement

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরীব,অসহায় ও নিম্নআয়ের 8৭৭ টি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে৷

বুধবার বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দেবনগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে এই কার্ড বিতরণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির এমপি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারচুয়ালি যুক্ত হয়ে এই কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন৷ ফ্যামিলি কার্ডের পাশাপাশি এ সময় প্রতিটি পরিবারে ফলজ গাছ হিসেবে একটি আমের চারা দেওয়া হয়৷

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ে জেলার তেঁতুলিয়া উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টটুয়াপাড়া, মানিকডোবা, হাটুপাড়া, সরকারপাড়া, ঝাড়বাড়ী ও মন্ডলপাড়া এলাকার ৪৭৭টি পরিবারের মধ্যে এ কার্ড বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন

ফ্যামিলি কার্ড পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরাও। এ বিষয়ে মানিকডোবা এলাকার ফাতেমা বেগম বলেন, ‘আজকে আমাদের ফ্যামেলি কার্ড দেয়া হয়েছে। পাশাপাশি একটি গাছের চারাও দেয়া হয়৷ এই কার্ডে আমরা এখন মাসে ২ হাজার ৫০০ করে টাকা পাবো৷ যা দিয়ে আমার ছেলে মেয়ের লেখাপড়াসহ পরিবারের কাজে লাগাতে পারবো৷

ফ্যামেলি কার্ড বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পঞ্চগড় পুলিশ সুপার আবু সাঈম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুসহ অন্যান্যরা।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad