রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো দেবে ইইউ

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো দেবে ইইউ
রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে ২০০ কোটি টাকা সহায়তা দেবে ইইউ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ১ কোটি ৪০ লাখ ইউরো (প্রায় ২০০ কোটি) সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার এক যৌথ ঘোষণায় এ তথ্য জানায় ইইউ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

সংস্থাগুলো জানায়, নতুন এই অর্থায়নের মাধ্যমে জরুরি সহায়তা, সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং পরিচ্ছন্ন রান্নার জ্বালানি (এলপিজি) ব্যবহারের সুযোগ সম্প্রসারণ করা হবে। এতে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি প্রায় ৭০ হাজার বাংলাদেশি আশ্রয়দাতা জনগোষ্ঠীরও উপকৃত হবেন।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন, রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে থাকতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘমেয়াদি এই সংকট মোকাবিলায় জরুরি সহায়তার পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আয়ের সুযোগ তৈরির দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন

তিনি বলেন, নতুন এ অর্থ সহায়তা স্থানীয় জনগোষ্ঠীকে সাহায্য করার পাশাপাশি রোহিঙ্গাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াবে এবং তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। একই সঙ্গে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য তাদের প্রস্তুত করতেও সহায়তা করবে।

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, গত নয় বছর ধরে চরম দুর্ভোগের মধ্যে থাকা রোহিঙ্গা পরিবারগুলোর জন্য ধারাবাহিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জানান।

আগামী ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে সহিংসতা ও নির্যাতনের কারণে বাস্তুচ্যুত মানুষের প্রতি সংহতি প্রকাশ এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে ইইউ ও ইউএনএইচসিআর।

বর্তমানে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০২৫-২০২৬ সালের যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি) বাস্তবায়নে ৭১ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে ইউএনএইচসিআর। এ তহবিলের মাধ্যমে নতুন আগতসহ প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জরুরি চাহিদা পূরণ এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad