‘মেসিকে ব্রাজিলের দলে নেওয়া উচিত’, লুলার রসিকতা

‘মেসিকে ব্রাজিলের দলে নেওয়া উচিত’, লুলার রসিকতা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিশ্বকাপের শুরু নিয়ে প্রশ্নের মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রসিকতা করে বলেছেন, লিওনেল মেসিকে ব্রাজিলের দলে নেওয়া উচিত।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে। এই ফলে দলের বেশ কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শুরুটা হয়েছে দারুণ। মঙ্গলবারের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন মেসি।

টুর্নামেন্টে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে লুলা হেসে বলেন, ‘আমি মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য দলে নেওয়ার কথা ভাবছিলাম।’

তবে মরক্কোর সঙ্গে ড্র নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। দলটিকে এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী মনে করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘লোকে বলে ব্রাজিলকে নিয়ে যখনই বেশি সংশয় তৈরি হয়, তখনই তারা বিশ্বকাপ জেতে… দেখা যাক কী হয়।’

আরও পড়ুন

শুক্রবার গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।

সবার নজর এখন নেইমারের দিকেও। চোট ও ফর্মহীনতায় প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। গত মাসে কাফ মাসলের চোটে পড়া ৩৪ বছর বয়সী এই ফুটবলার বুধবার দলের সঙ্গে প্রথমবার অনুশীলনে নামেন। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মাঠে সতীর্থদের সঙ্গে হালকা অনুশীলনে যোগ দিয়ে সাংবাদিকদের রসিকতা করে বলেন, ‘আমাকে মিস করেছেন?’

চলতি টুর্নামেন্টে নেইমার ঠিক কবে মাঠে নামবেন, তা এখনো নিশ্চিত নয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad