সিডিডির ৩০ বছর পূর্তি উদযাপন

সিডিডির ৩০ বছর পূর্তি উদযাপন
Advertisement
Advertisement

প্রতিবন্ধী মানুষের সমঅধিকার, ক্ষমতায়ন ও সামাজিক অন্তর্ভুক্তি সুনিশ্চিত করার প্রত্যয়ে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর ৩০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে সিডিডির উপকারভোগী, দেশি-বিদেশি প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ বিস্তৃত করতে সিডিডি কাজ করে যাচ্ছে। লক্ষ্য অর্জনে অনেক দূর এগোলেও অধিকার আদায়ে এখনও অনেকটা পথ চলা বাকি। এ সময় তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় অন্তর্ভুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তারেক জানান, প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সিডিডির মতো সংস্থার সঙ্গে সরকার যৌথভাবে কাজ করছে। ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে এ অংশীদারিত্ব আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে সিডিডির ৩০ বছরের যাত্রার খণ্ডচিত্র তুলে ধরেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও নির্বাহী উপদেষ্টা এ এইচ এম নোমান খান। পরে অতিথিরা প্রতিষ্ঠানটির তিন দশকের পথচলা নিয়ে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং কেক কাটেন। এরপর পরিবেশন করা হয়  গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পটের গান।

এর আগে সকালে আয়োজিত ‘কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) সামিট ২০২৬’-এ প্রতিবন্ধী শিশু, তরুণ ও তাদের অভিভাবকরা নিানা বিষয়ের আলোচনায় অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad