অতিরিক্ত লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎ অফিসে ভাঙচুর, যুবক আটক

অতিরিক্ত লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎ অফিসে ভাঙচুর, যুবক আটক
হামলাকারী রবিউল ইসলামকে আটক করে পুলিশে দেওয়া হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনার কয়রা উপজেলায় দীর্ঘদিনের অতিরিক্ত লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ওয়াহিদুজ্জামান মোল্লা (২৫) নামের এক বিদ্যুৎ কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোরে পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোরে এক যুবক হঠাৎ বিদ্যুৎ অফিসে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন এ সময় বিদ্যুৎ অফিসের জানালার চারটা গ্লাস ভাঙচুর করেন। কর্মকর্তা-কর্মচারীরা তাকে থামাতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবককে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবিউল ইসলাম নামে ওই যুবককে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, কয়রায় দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

আরও পড়ুন

স্থানীয়দের দাবি, আটক রবিউল ইসলামের আচরণ কয়েকদিন ধরে অস্বাভাবিক ছিল। তবে তিনি মানসিক সমস্যায় ভুগছেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে তবে যাকে আটক করা হয়েছে, ধারণা করা হচ্ছে, সে মানসিক ভারসাম্যহীন।

কয়রা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মাহফুজুর রহমান খান বলেন, লোডশেডিং নিয়ে গ্রাহকদের অসন্তোষ থাকলেও অফিসে হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad