জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভগ্নিপতির হাতে ছোট ভাই খুন

জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভগ্নিপতির হাতে ছোট ভাই খুন
ঢাকা মেডিকেল কলেজ। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

ঢাকার শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে দ্বন্দ্বে বড় বোন ও বোন জামাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বুধবার মধ্যরাতে উত্তর শাহজাহানপুর আমতলা মসজিদ গলির ৪৭৬/বি নম্বর বাড়ির ছাদের সেমিপাকা বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহতের নাম ফখরুল হাসান ফরহাদ (৪৪)। এই ঘটনায় নিহতের বড় বোন নুর আফসানা নিপা ও তার স্বামী আবদুস সামাদ সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফখরুলের ছোট বোন নার্গিস সুলতানা জানান, ওই বাড়িটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা তার বড় বোনের। আর চতুর্থ তলা তার (নার্গিস)। ছাদে সেমিপাকা টিনসেড দুটি রুম তৈরি করে সেখানে স্ত্রী সাদিয়া আক্তার শম্পাকে নিয়ে থাকতেন ফখরুল। তিনি হৃদরোগে আক্রান্ত এবং পক্ষাঘাতগ্রস্থ ছিলেন। তার স্ত্রী গার্মেন্টস কর্মী। তাদের কোনো সন্তান নেই।

তিনি বলেন, বাড়িটি তাদের দুই বোনের হলেও আর্থিক সংকটের কারণে তার ভাইকে বাসার ছাদে সেমিপাকা টিনশেড ঘর তুলে থাকতে দিয়েছিলেন। তবে ভাইয়ের কাছ থেকে গ্যাস ও পানির বিল আদায় করতেন বড় বোন। আর্থিক সংকট ও অসুস্থতার কারণে ২০১৭ সালের পর থেকে কোনো বিল দিতে না পারায় ভাইয়ের প্রতি ক্ষিপ্ত ছিলেন তার বোন। প্রায় সময় বাসায় এসে ঝগড়াঝাটি করতেন এবং তাদেরকে বের হয়ে যেতে বলতেন। চলতি বছরের আগস্ট মাসের পর থেকে তাদেরকে বাসা থেকে বেরিয়ে যেতে খুব জোর দিচ্ছিলেন তিনি।

আরও পড়ুন

নার্গিস আরও জানান, বুধবার ফখরুলের স্ত্রী যখন কর্মস্থল থেকে রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরেন, তখন ফখরুলকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তার চিৎকারে আশেপাশের লোকজন ওই বাসায় যায় এবং ওই বাসার নিচ তলা থেকেই বড় বোনকে আটক করে। পরবর্তীতে ওই বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বড় বোনের স্বামী হেলমেট পড়ে বগলের নিচে একটি ধারালো চাপাতি নিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ফখরুলের বড় বোনকে আটক করে। পরে অভিযান চালিয়ে তার স্বামীকেও আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে তাদের ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া-ঝামেলা চলছিল। তার জের ধরেই বড় বোন ও বোন জামাই বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে নয়টার মধ্যে যেকোনো সময় ছাদে ফখরুলের রুমে ঢুকে গলা কেটে ও কুপিয়ে তাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় তার বড় বোন এবং বোন জামাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad