জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জামালপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মীরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. হক মিয়া (৪৫)। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। তিনি ওই এলাকার মনছুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হক মিয়া ও তার ভাতিজা সালাম মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নিলে সালাম মিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হক মিয়ার ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান হক মিয়া।

খবর পেয়ে জামালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad