চালুর দুই দিনেই ফের বন্ধ জামালপুরের যমুনা সার কারখানা

চালুর দুই দিনেই ফের বন্ধ জামালপুরের যমুনা সার কারখানা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গ্যাস সংকট কাটিয়ে চালুর মাত্র দুই দিনের মাথায় বয়লারে লিকেজ দেখা দেওয়ায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ইউরিয়া সার উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে বয়লারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে কারখানাটির ইউরিয়া উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) দেলোয়ার হোসেন।

এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর গত সোমবার রাত ৩টার দিকে কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছিল।

কারখানার বর্তমান পরিস্থিতি নিয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন জানান- সার কারখানার অন্য সব যন্ত্রপাতি সম্পূর্ণ সচল রয়েছে এবং অ্যামোনিয়া উৎপাদন অব্যাহত আছে। কেবল বয়লারে সামান্য সমস্যা দেখা দিয়েছে। আশা করা যাচ্ছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যে এ সমস্যার সমাধান করে কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরানো সম্ভব হবে।

প্রতিষ্ঠানটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদিত হয়। এই সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ২১ টি জেলায় সরবরাহ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad