আবুধাবি টেস্টের তৃতীয় দিন/ হাসানের হ্যাটট্রিক, শেষদিকে নড়বড়ে ব্যাটিং বাংলাদেশের

হাসানের হ্যাটট্রিক, শেষদিকে নড়বড়ে ব্যাটিং বাংলাদেশের
হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় দিনের শেষ দিকে পরপর ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে করেছে ২২৩ রান।

দিনের শেষ দিকে মুশফিক, শান্ত ও হাসান মাহমুদের উইকেট হারায় তারা। এতে ৪ উইকেট হাতে রেখে ও ৩২৯ রানের লিড নিয়ে সোমবার চতুর্থ দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

বাংলাদেশি ব্যাটার লিটন দাস ৫ ও মিরাজ শূন্য রানে অপরাজিত রয়েছেন।

এর আগে অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম চতুর্থ উইকেটে যোগ করেন ১৫৯ রান। মুশফিক ১৪৮ বলে ৮১ রান করে আউট হলে এই জুটি ভাঙে। পরে শান্ত ১৮১ বলে ৮২ রান করে কায়েস আহমেদের বলে আউট হন। পরে নাইটওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদ নেমে ৬ বলে ১ রান করে জিয়া-উর রহমানের বলে আউট হন।

এদিন ১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করেন সাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিম। ১৩ রান করে সাদমান ফিরলে ভাঙে সেই জুটি।

আরও পড়ুন

এরপর মমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। ৭ রান করে ইয়ামিন আহমাদজাইয়ের শিকার হন তিনি।

তবে তানজিদ হাসান তামিমের ব্যাটে এগোচ্ছিল বাংলাদেশের ইনিংস। ৩১ রান করে তিনিও বিদায় নিলে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে শান্ত ও মুশফিকের প্রতিরোধে স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। হাসান মাহমুদের পাঁচ উইকেট ও ঐতিহাসিক হ্যাটট্রিকের পাশাপাশি এবাদত হোসেনের চার উইকেটে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।

এখনো দুই দিন বাকি। লিড আরও বাড়ানোর সুযোগ বাংলাদেশের সামনে। ব্যাটাররা সেই সুযোগ কাজে লাগাতে পারলে আফগানিস্তানের সামনে চতুর্থ ইনিংসে কঠিন লক্ষ্য ছুড়ে দিতে পারবে শান্তর দল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad