অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি
সোবহানা মোস্তারি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে প্রথম বাংলাদেশি নারী হিসেবে সেঞ্চুরি করেছেন সোবহানা মোস্তারি। তার দুর্দান্ত শতকে ভর করে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ৬ উইকেটে ২২০ রান করেছে বাংলাদেশ নারী দল।

টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। ২ রানে প্রথম উইকেট হারানোর পর কোনো রান না করেই ফেরেন ফারজানা হক ও শারমিন আক্তার। ফারজানা ১৩ বল এবং শারমিন ১১ বল খেলেন।

এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে দলের হাল ধরেন সোবহানা। চতুর্থ উইকেটে দুজনের ১৯৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শুরুতে সতর্ক ব্যাটিং করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রানের গতি বাড়ান সোবহানা। ১২৩ বলে শতক পূর্ণ করেন তিনি।

অন্য প্রান্তে ধৈর্য ধরে ব্যাটিং করে অর্ধশতক তুলে নেন জ্যোতি। শেষ পর্যন্ত ৪৮তম ওভারের শেষ বলে ভাঙে এই জুটি। তখন বাংলাদেশের সংগ্রহ ২০৩ রান। ১৩৪ বলে ১১৮ রান করে আউট হন সোবহানা। তার ইনিংসে ছিল ১৮টি চার।

আরও পড়ুন

মাঠ ছাড়ার সময় অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা তাকে অভিনন্দন জানান। সোবহানাও ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দেন।

শেষ দিকে আরও তিন উইকেট হারালেও ২২০ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ। ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন জ্যোতি।

শুরুর বিপর্যয় কাটিয়ে সোবহানা ও জ্যোতির ব্যাটে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। এখন জয়ের জন্য অস্ট্রেলিয়াকে করতে হবে ২২১ রান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad