শৈলকুপায় ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

শৈলকুপায় ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত
নিহত শিশুর স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক্টর চাপায় তাওহীদ (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে তাওহীদ ইটভাটায় খেলা করছিল। এ সময় ভাটার মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না পেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: সুবর্ণচরে ধান খেতের পাশ থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad