হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হামে আক্রান্ত শিশু। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশে চলমান হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নতুন করে ১৩৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৯০৪ জনে। ল্যাব টেস্টের মাধ্যমে মোট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৭৭৩ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ৯৩ জন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭৪ হাজার ১৮৪ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৯০৭ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭০ হাজার ৫০৩ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৮১৫ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে সিলেটে দুইজন (সিলেট জেলায় একজন ও সুনামগঞ্জে একজন), ঢাকায় একজন, চট্টগ্রামে একজন এবং খুলনায় একজন মারা গেছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। ঢাকায় এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪১ হাজার ৫৩৭ জন এবং সন্দেহজনক রোগীর মৃত্যুর সংখ্যা ২৪০ জন। ঢাকা বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭ হাজার ৩৬৪ জন এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ৫৭ জনের।

অন্যান্য বিভাগের মধ্যে এ পর্যন্ত সন্দেহজনক হামে রাজশাহীতে ৮৭ জন, সিলেটে ৭২ জন, চট্টগ্রামে ৪৮ জন, বরিশালে ৩৮ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ২৭ জন এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad