অস্ত্র, গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ গ্রেপ্তার

অস্ত্র, গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ গ্রেপ্তার
অভিযানে জব্দকৃত অস্ত্র। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদক কারবারের অন্যতম হোতা ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে ‘অটো সজলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তার আরও তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ইসমাইল হোসেন ওরফে সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) এবং মোছা. শামসুন্নাহার (৪৫)।

পুলিশ জানায়, গত ২ মার্চ মাদক উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারে পরিচালিত এক অভিযানের সময় কয়েকজন দুর্বৃত্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা করা হয়।

মামলার তদন্তে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে তারা জানায়, হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিলেন অটো সজল। এরপর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

আরও পড়ুন

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে সজল স্বামীবাগে একটি ভাড়া বাসায় অস্ত্র ও মাদক মজুত থাকার তথ্য দেয়। পরে ওই বাসায় অভিযান চালিয়ে তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় বাসা থেকে দুটি ‘টোরাস’ ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরির কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad