যাত্রাবাড়ীতে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ১৯

যাত্রাবাড়ীতে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ১৯
Advertisement
Advertisement

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহিদা বেগম (৪০), হাসান উল্লাহ (৩৮), রাসেল (২০), নাবিল (২৩), আব্দুল্লাহ ফরহাদ (২৩), ইউসুফ সাকিব (২৪), আব্দুর রহমান খান ওরফে মিঝু (২৮), সজল ওরফে অটো সজল (৩১), বাপ্পী (২৮), হানিফ, শামসুন্নাহার (৪৫), আফজাল হোসেন, ফজলে রাব্বি (২২), বাবুল (৩২), আরফিন ইসলাম চয়ন (২৩), রবিউল ইসলাম (১৯), সাগর (৩৩), মুকবুল হোসেন (৪৫) ও নাঈম (১৮)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ৭৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদকবিরোধী তল্লাশিতে ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম মেডি, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারদের মধ্যে ডিএমপির নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি, জুয়াড়ি এবং বিভিন্ন অপরাধ চক্রের সক্রিয় সদস্যরা রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad