টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার এক পর্যায়ে তারা বিদ্যালয়ের পাশেই পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

দেলদুয়ার থানার ডিউটি অফিসার এস এ হাবিব জানান, মরদেহ থানা নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad