সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী।

সোমবার সকালে সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি এরইমধ্যে জব্দ করেছে পুলিশ।

নিহত শামীমা নাসরিন ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।

সদর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, স্বামী আব্দুল মজিদের বাইকে শামীমা বাবার বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে মোল্যা বাড়ির মোড় এলাকার রাস্তায় বাম দিকে ঘুরতে যেয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে।

এতে বাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শামীমা। এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত তার স্বামী আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেন।

দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপ-পরিদর্শক শরিফুল ইসলাম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad