বন্দরে পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপিয়ে হত্যা, আহত ২

বন্দরে পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপিয়ে হত্যা, আহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মাকসুদা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের আরও অন্তত দুইজন আহত হয়েছেন।

‎সোমবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।
‎
‎অভিযুক্তরা হলেন—একই এলাকার সামাউন, সাদ্দাম, পোকা, শহিদুল, শফি, রিদয় ও সাজিত।
‎
‎নিহতের স্বজন ও পরিবার সূত্রে জানা যায়, নিহতের ছেলে জজ মিয়া অভিযুক্ত সাদ্দামের কাছে একটি স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। সেই লোহা বিক্রির পাওনা বাবদ প্রায় ১০ লাখ টাকা বকেয়া ছিল। সোমবার রাতে জজ মিয়া তার মা মাকসুদা বেগম ও ভাই রাসেলকে সঙ্গে নিয়ে সাদ্দামের কাছে বকেয়া টাকা চাইতে যান।
‎
‎টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের কোপে মাকসুদা বেগম ও তার ছেলে রাসেল গুরুতর জখম হন। সংঘর্ষে প্রতিপক্ষের সাদ্দামও জখম হন।
‎
‎ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন।
‎
‎অন্য আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, ‘ব্যবসায়িক পাওনা টাকাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad