টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কক্সবাজারে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জাফর আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জাফর আলম (৪০) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

বৃহস্পতিবার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জাফর আলম সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার দক্ষিণ পাড়ার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা জাফর আলমকে গ্রেপ্তার করা হয়।

আ. ম. ফারুক বলেন, ‘গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad