সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারের পর বহিষ্কার

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারের পর বহিষ্কার
তাইসির খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাইসির খানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে দলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাভার থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সারাফাত হোসাইনের সই করা বার্তায় বহিষ্কারাদেশ দেওয়া হয়। এ ছাড়াও সাভার থানা কমিটির সব নেতাকর্মীদের তার সঙ্গে কোনরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাইসির খানকে দুই পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

এর পরপরই ওই ছাত্রদল নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওতে তাকে একজন সহযোগীর সঙ্গে মাদক সেবন করতে দেখা যায়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ‘দুই পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করো হয়েছে। তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad