খুলনায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার

খুলনায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগীর মা মিনতি রানী বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন ওই থানায় কর্মরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় সাহা ও তার স্ত্রী এএসআই পপি রানী সাহা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে অভিযুক্তদের বাসায় গৃহকর্মী মিলন দাসের (২৫) ওপর নির্যাতন চালানো হয়। রান্নার সময় হাত থেকে তরকারি পড়ে যাওয়ায় পপি রানী সাহা মিলনকে মারধর করেন। একপর্যায়ে গরম কড়াই দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়। জানালা দিয়ে এই দৃশ্য দেখে স্থানীয়রা এক মানবাধিকারকর্মীর সহায়তায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। চিকিৎসার সঙ্গে প্রয়োজনীয় সহায়তার জন্য তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, ‘সকালে ভুক্তভোগীর মা মামলা করেন। পরে ওই পুলিশ দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad