শিবিরের বিরুদ্ধে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের বিরুদ্ধে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ করে ছাত্রদল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের ঘটনা নিয়ে ‘নাটক সাজানো’, অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা এবং নারী নির্যাতনের মতো অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের মান্নান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে কর্মসূচির শেষ হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।

তিনি দাবি করেন, অতীতেও সংগঠনটি গুমের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। এ ধরনের প্রচারণার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি রুপক আহমেদ, আশরাফুল ইসলাম রিয়ান,জামিল, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আবির এবং সাংগঠনিক সম্পাদক রিমন মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad