জবিতে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ১০৪ শিক্ষার্থী

জবিতে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ১০৪ শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চার শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১০৪ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নাতক (সম্মান) ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ অনুষদভিত্তিক সর্বোচ্চ মেধাবীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ২৪ জন, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ২৫ জন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ২৮ জন এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ২৭ জন শিক্ষার্থী এ সম্মাননা অর্জন করেছেন।

অনুষদভিত্তিক তালিকায় কলা অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ এবং চারুকলা অনুষদের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

আগামী বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে মনোনীত শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad